{"product_id":"অপেক্ষা-হুমায়ূন-আহমেদ-opekkha-humayun-ahmed","title":"অপেক্ষা: হুমায়ূন আহমেদ - Opekkha: Humayun Ahmed","description":"\u003cp\u003eমানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই। চক্র ঘুরছে।\u003cbr\u003eএই চক্রের ভেতরে ঘুরপাক খেতে খেতে অপেক্ষা করে কেউ কেউ কিংবা সকলেই। কিসের অপেক্ষা?\u003cbr\u003e- হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা হাতে নিলে এই কথাগুলোই হয়তো সর্বপ্রথম চোখে পড়বে, মলাটের ভেতর সরু অক্ষরে লেখা। সাধারণত এখানে বইয়ের ছোট্ট একটা পরিচিতি লেখা থাকে। ভেতরে কি পেতে যাচ্ছেন, কি পড়তে যাচ্ছেন তার আকার ইঙ্গিত। কিন্তু হুমায়ূন আহমেদ এখানে তেমন কিছু লিখতে চাইলেন না। রহস্যে ঘিরে রাখলেন পাঠককে। মনে প্রশ্ন জাগিয়ে দিলেন। কয়টা পৃষ্ঠা উল্টে সামনে এগোলেই চার লাইনের ছোট্ট কবিতাংশ,\u003cbr\u003eঘর খুলিয়া বাইর হইয়া\u003cbr\u003eজোছনা ধরতে যাই\u003cbr\u003eআমার হাত ভর্তি চাঁদের আলো\u003cbr\u003eধরতে গেলেই নাই।\u003cbr\u003eলাইনগুলো দিয়ে রহস্য ধরে রাখলেন কিংবদন্তি লেখক। এখন তো সামনে এগোতেই হবে।\u003cbr\u003eবইটি শুরু হয় আনন্দ দিয়ে। অমলিন আনন্দ, যেখানে কোনো আক্ষেপ নেই। কিন্তু জীবন তো এমন নয়। জীবনে সুখ-দুঃখ উভয় যমজ ভাইয়ের মত বিরাজমান। হুমায়ূন আহমেদ’এর অপেক্ষা কারণে অকারণে সত্য কথা বলে। মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়, আবার চোখে আঙ্গুল দিয়ে নিজের ভুলগুলো দেখিয়ে দেয়। কষ্টের সীমা লঙ্ঘন করে সুখের হাতছানি দেয়। কিন্তু সুখ দেয় না।\u003cbr\u003eএই অপেক্ষাকে জন্মদিনের শুভেচ্ছা। আরও অসংখ্য পঁচিশ বছর যেন এভাবেই কেটে যায়।\u003c\/p\u003e","brand":"Boiwala Bookshop","offers":[{"title":"Default Title","offer_id":54532519231767,"sku":null,"price":250.0,"currency_code":"BDT","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0944\/0070\/8887\/files\/WhatsAppImage2026-07-16at9.24.42PM.jpg?v=1784811398","url":"https:\/\/boiwalabookshop.com\/products\/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%82%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-opekkha-humayun-ahmed","provider":"Boiwala Bookshop","version":"1.0","type":"link"}